.gif)
বছরের শুরুতেই (পাঁচ মাসে) দশ ইনভেস্ট-মেন্ট প্লান এম.এল.এম. কোম্পানি উধাও!
.
এম. এল. এম. নিউজ ২৪ ; MLM NEWS 24
News By : Sanzida Akter Lipy
Date : April 2012
News About : Speak Asia Online (Bangladesh) .
Collected By : Muhammad Mehedi Menafa
News Link : http://www.mlmnew s24.com (own news)
আমাদের এই প্রতিবেদন বাংলাদেশের কিছু ইনভেস্ট-মেন্ট প্লান নিয়ে। এই প্রতিবেদনে ধারাবাহিক ভাবে ইউনিপে২উ, রেভনেক্স, এশিয়ান কিং, স্পিক এসিয়া, প্যারেন্টস, মানি সুয়ীম, গ্লোবাল গ্রিন সহ আরও কিছু ইনভেস্ট-মেন্ট প্লান কোম্পানি নিয়ে আলোচনা করা হয়েছে। এ সকল ইনভেস্ট-মেন্ট প্লান কোম্পানি এম.এল.এম. সাইন বোর্ড হিসাবে ব্যবহার করে এম.এল.এম.-এর কলঙ্ক শুধু বাড়িয়েছে এর বেশী কিছুই করতে পারেনি।
বর্তমানে ইনভেস্ট-মেন্ট প্লান কোম্পানি আসা যাওয়া যেন নিত্য দিনের এক স্বাভাবিক ঘটনা, আজ আসে নতুন কোম্পানি কাল আবার অস্তিত্ত থাকেনা। গত চার মাসে এই ইনভেস্ট-মেন্ট প্লান কোম্পানি বন্ধ হওয়ার সংখ্যা দশের কম হবে না, অর্থাৎ প্রতিমাসে একটি না একটি ইনভেস্ট-মেন্ট প্লান কোম্পানি দেওলিয়া হচ্ছেই। আমরা বছরের শুরুতে "২০১১ তে হারিয়ে যাওয়া উল্লেখযোগ্য ১১ টি এম.এল.এম. কোম্পানি ! " নামে একটি প্রতিবেদন প্রকাশ করি, এতে ২০১১ তে হারিয়ে যাওয়া ১১ টী কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেই ১১টী কোম্পানির মধ্যে কিছু কোম্পানি আজও মেম্বার / গ্রাহকদের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে, এদের সাথে ২০১২ এর শুরুতেই নতুন করে যোগ দিয়েছে আরও কিছু কোম্পানি। ২০১১ তে হারিয়ে যাওয়া উল্লেখযোগ্য ১১ টি এম.এল.এম. কোম্পানির মধ্যে যে সকল গ্রাহকদের ফিরে আসার স্বপ্ন আজও দেখিয়ে যাচ্ছে তাদের মধ্যে রয়েছে ; স্পিক এসিয়া অনলাইন, ইউনিপে২উ বাংলাদেশ, এবং রেভনেক্স বাংলাদেশ লিঃ পাশাপাশি এদের সাথে নতুন করে যুক্ত হয়েছে এশিয়ান কিং, প্যারেন্টস বাংলাদেশ, ইগেন ইন্টারন্যশনাল সহ আর কিছু কোম্পানি।
এদিকে দির্ঘ ১২-১৩ মাসের বেশী সময় ধরে স্পিক এসিয়া অনলাইন, ইউনিপে২উ বাংলাদেশ শুধু স্বপ্নই দেখিয়ে যাচ্ছে, এদের সাথে নতুন করে যোগ দিয়ে ৩-৪ মাস যাবত এশিয়ান কিং, রেভনেক্স বাংলাদেশ লিঃ-ও স্বপ্ন দেখাচ্ছে আবার ফিরে আসার। এই সকল কোম্পানির মালিক পক্ষ কিংবা সম্পত্তি আটক থাকার ফলে এরা এখনও মাধ পথেই আটকে আছে। আদয় এর গ্রহকরা টাকা পাবে কিনা এর নিশ্চয়তা দেবার যেন কেউ নেই, অপরদিকে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থাও নিসচুপ দর্শকের ভূমিকা পালন করছে।
এই তিন-চার মাসে কিছু পিটিসি, স্কেম সাইট, ফরেএক্স নামে কিছু ইনভেস্ট-মেন্ট প্লান এম.এল.এম. সাইন বোর্ড ধারী ধোঁকাবাজি কোম্পানিও হারিয়েছে যাদের আশা ছেরে দেওয়াই উত্তম, এদের মধ্যে রয়েছে ; ইনভেস্ট-মেন্ট ফরেএক্স, বিডি ফরেএক্স, অ্যাড-সুরসিং, ক্লিক টু পে এবং গ্লোবাল গ্রিন সহ ইত্যাদি। এদের শুধু ওয়েবসাইট ছাড়া বিশ্বের কোথায়ও আর কোন অফিস কিংবা অস্তিত্ত নেই।
এই যখন ইনভেস্ট-মেন্ট প্লান এম.এল.এম. কোম্পানির অবস্থা ঠিক এর বিপরিত অবস্থা প্রোডাক্ট ব্যস এম.এল.এম. কোম্পানির চিত্র। এর মধ্যে ডেস্টিনি ২০০০-এর কথা না বললেই নয় এত ঝড়, এত সরজন্তের পরও এই কোম্পানিটি ১২ বছরের বেশী সময় ধরে বাংলাদেশের মাটিতে ব্যবসা করে যাচ্ছে। এমন আরও কিছু এম.এল.এম. প্রোডাক্ট ব্যস এম.এল.এম. কোম্পানি বাংলাদেশে রয়েছে যারা তাদের ব্যবসা আজও চালিয়ে যাচ্ছে বছরের পর বছর,। উল্লেখযোগ্য কিছু প্রোডাক্ট ব্যস এম.এল.এম. কোম্পানি প্যনাসিয়া, ম্যকনম, আডভান্স বাংলাদেশ ইত্যাদি।
.
.
.gif)









